| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্টার পাশ নিউরো সার্জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ২২:১৭:১৪:অপরাহ্ন  |  ৯৮০৮১২ বার পঠিত
ইন্টার পাশ নিউরো সার্জন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ভুয়া ডিগ্রি ব্যবহার করে অপচিকিৎসা দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১১ জানুয়ারি) জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত ‘আত-তাবারা মডেল হাসপাতালে’ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত নুরুল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায়। তিনি নিজের আসল নাম গোপন করে ‘ডা. মো. রফিকুল হাসান (নিউরো সার্জন)’ পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। তিনি নিজের নামের পাশে এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রি ব্যবহার করতেন। স্থানীয়রা জানান, নুরুল ওরফে রফিকুল মূলত ব্রেন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের বিশেষজ্ঞ সেজে রোগীদের চিকিৎসা দিতেন।

বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, ‘ভুয়া চিকিৎসক এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪