| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেলিগ্রাম প্রতারণায় কোটি টাকার চক্রের সদস্য গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৪:০৪:০৫:পূর্বাহ্ন  |  ৯৮২৭৮২ বার পঠিত
টেলিগ্রাম প্রতারণায় কোটি টাকার চক্রের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সাইবার প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে মো. সোহেল মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে। রোববার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। সিআইডির সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের একটি বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। তদন্তে দেখা যায়, মোট চারটি পৃথক বিকাশ অ্যাকাউন্ট ও নয়টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চক্রটি প্রতারণার শিকার ব্যক্তির কাছ থেকে ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতারক চক্রের একটি সদস্য ভুক্তভোগীকে অনলাইনে পার্টটাইম জবের প্রস্তাব দেয়। ভুক্তভোগী প্রথমে ২ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আংশিক অর্থ লাভের পর প্রকৃত অর্থ উত্তোলন করতে পারেননি। ধাপে ধাপে প্রলোভন দেখিয়ে চক্রটি কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেয়। এছাড়া ভুক্তভোগীকে ধামকিসহ নানা ভয়ভীতি দেখানো হয়।

পরে ভুক্তভোগী লালবাগ থানায় মামলা দায়ের করলে সিআইডি প্রতারণার মূলহোতা নাদিম (৩২) কে গ্রেফতার করে আদালতে হাজির করলে, আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। নাদিম চক্রের অন্য সদস্যদের নামও উল্লেখ করেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গ্রেফতার মো. সোহেল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪