| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফটিকছড়ির কাঞ্চননগরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর ভস্মীভূত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৫:০৭:৩৪:পূর্বাহ্ন  |  ৯৯০৫৫০ বার পঠিত
ফটিকছড়ির কাঞ্চননগরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর ভস্মীভূত

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোইষ্যার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোর মালিকদের মধ্যে রয়েছেন ধুরুং খুলশী লাইন্স উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল মুনায়েম, ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাজাহান, মো. জানে আলম, শাহ আলম, আবুল কালাম ও মাহবুব আলম। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভেতর থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী শিক্ষক শাহাজাহান জানান, অগ্নিকাণ্ডে তার ঘরের নগদ ৩০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থাও একই রকম, কেউই প্রয়োজনীয় কোনো জিনিসপত্র রক্ষা করতে পারেননি।

স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ৩০ লাখ টাকার বেশি হতে পারে। তবে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা পাওয়া গেছে বলে তিনি জানান।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় পাঁচটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪