| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে বিশ্বের শহরের মধ্যে ঢাকা দ্বিতীয়, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:৪৬:২৯:পূর্বাহ্ন  |  ৯৭৫৫৮৯ বার পঠিত
বায়ুদূষণে বিশ্বের শহরের মধ্যে ঢাকা দ্বিতীয়, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

রিপোর্টার্স২৪ ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রথম স্থানের রয়েছে মিশরের কায়রো।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৮৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার বেলা ১০টা ২০ মিনিটের দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমণ্ডি (৩৯২) ও বেচারাম দেউড়ি (২৯৭) এলাকায়। এই দুই এলাকায় বাতাসের মান দুর্যোগপূর্ণ এবং খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪