| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেল কর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:০৪:০৬:অপরাহ্ন  |  ৯৯১৭২৮ বার পঠিত
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেল কর্মী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলির (১৭) নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি, হোটেল কর্মচারী মিলনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে বাগেরহাট সদর থানা এলাকা থেকে আটক করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব থেকে এই তথ্য জানানো হয়। হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর ‘প্রীতম ভিলা’ নামে একটি বাসায়। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের শিক্ষার্থী এবং হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার কন্যা।

রবিবার সকালে নিহতের পরিবার মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিলিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

নিহতের বড় বোন সোভা বলেন, আমাদের একটি হোটেল আছে। গত বৃহস্পতিবার রাতে মিলন খাবার নিতে বাসায় আসে। তখন বাগবিতণ্ডা হয় লিলির সঙ্গে। শনিবার দুপুরেও মিলন আচরণে অস্বাভাবিকভাবে বাসায় আসে। পরে আমরা দেখেছি দরজা খোলা ও লিলিকে মেঝেতে পড়ে থাকতে। হাসপাতালে গেলে গলায় রশি পেঁচানো ও কাটার চিহ্ন দেখা যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪