| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, নির্বাচনে অংশ নিতে পারছেন না

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৬:৩৭:৫৮:পূর্বাহ্ন  |  ১৬৭২৪৫৩ বার পঠিত
জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, নির্বাচনে অংশ নিতে পারছেন না
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দ্বৈত নাগরিকত্বের জটিলতার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে ডা. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. জিয়াউদ্দীন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ডা. ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। তিনি জানান, গত ২৮ ডিসেম্বর তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন।

তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ থাকলেও এর স্বপক্ষে কোনো দাপ্তরিক নথিপত্র দাখিল করা হয়নি।

এ কারণে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয় বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪