| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে শুরু হলো কৃষি প্রযুক্তি মেলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:৪৫:৩৪:অপরাহ্ন  |  ৯৫৯২৮০ বার পঠিত
ঝিনাইদহে শুরু হলো কৃষি প্রযুক্তি মেলা

ঝিনাইদহ প্রতিনিধি : যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম।

মেলার আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, কৃষিযন্ত্র, সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা পৌঁছে দিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪