স্টাফ রিপোর্টার: নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, প্রার্থীকে নির্বাচনি জনসভা আয়োজনের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময়ের তথ্য স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে।
সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় আরও জানানো হয়েছে, কোনো ব্যক্তি নির্বাচনী এলাকার কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য একক জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবে না। তবে সাধারণ প্রচারণার সময় মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়।
রিপোর্টার্স২৪/এসসি