সিনিয়র রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্বরত চার কর্মকর্তাকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তন করতে হবে।
চার কর্মকর্তা হলেন: মালয়েশিয়ার কুয়ালালামপুরে হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কন্স্যুলেট জেনারেল অফিসের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান,সৌদি আরবের রিয়াদে দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান,জাপানের টোকিওতে দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।
২০২৫ সালের ১৭ মার্চ প্রাথমিকভাবে চারজন কর্মকর্তাকে তাদের পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছিল। তবে পরবর্তীতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করার অনুমতি দেয়া হয়।
এবার এসব মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হওয়ায় এবং সরকারের আর্থিক আদেশ জারি হওয়ায় বর্তমান প্রেক্ষাপটে তাদের অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি