| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের আহ্বান গভর্নরের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৭:০৬:৪৩:পূর্বাহ্ন  |  ৯৭৭৯৮১ বার পঠিত
গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের আহ্বান গভর্নরের

সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গভর্নর বলেন, কোনো বেসরকারি সংস্থা গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করলে ব্যাংকগুলো সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে পারে।

বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে তহবিল ব্যবস্থাপনা ও নগদ লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান গভর্নর। তিনি জানান, ডলার প্রবাহ বাড়ার ফলে চলতি অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ৩৭৫ কোটি ডলার কিনেছে। এর বিপরীতে বাজারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে।

কালো টাকা ও সন্দেহজনক লেনদেন ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিকের পরিবর্তে সাপ্তাহিকভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

এ ছাড়া ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ কমে মোট ঋণের প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়। রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের বিনিময় হার বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর এমডিদের সঙ্গে বৈঠকে গভর্নর খেলাপি ঋণ হ্রাস, তহবিল ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের শৃঙ্খলা জোরদারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিদেশে এক্সচেঞ্জ হাউস পরিচালনায় আর্থিক দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪