রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের খুচরা বৈদেশিক মুদ্রা বাজারে কার্যরত মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স (সনদ) নবায়ন ফি দ্বিগুণ করা হয়েছে। এতদিন যেখানে নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সোমবার (১২ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে জানায়, আগামী ১৫ জানুয়ারি থেকে নতুন ফি কার্যকর হবে। তবে লাইসেন্স নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশে ভ্রমণকারী ও প্রবাসী আয় সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কাঠামোর আওতায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
রিপোর্টার্স২৪/বাবি