| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা, হালকা কুয়াশার আভাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৯:৪৮:২৫:পূর্বাহ্ন  |  ৯৫৬৫৭৭ বার পঠিত
ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা, হালকা কুয়াশার আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশিরভাগ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৮০ শতাংশ। আগের দিন সোমবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।

সূর্যের সময়সূচি অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে। আর আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

এদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪