| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দামে বড় উল্লম্ফন, আজ থেকে কার্যকর নতুন মূল্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১০:২৬:২৯:পূর্বাহ্ন  |  ৯৭৬৭১১ বার পঠিত
স্বর্ণের দামে বড় উল্লম্ফন, আজ থেকে কার্যকর নতুন মূল্য

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হবে বাড়তি দামে। এক দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি পড়বে ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।

বাজুস আরও জানায়, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বৃদ্ধি এসেছে। ভরিতে ৪০৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৯ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা।

স্বর্ণ ও রুপার দামে এই ঊর্ধ্বগতি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাবেই এ ধরনের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪