| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মমতাজের ৩ বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৭:০২:০৪:অপরাহ্ন  |  ৯৭১৯৯০ বার পঠিত
মমতাজের ৩ বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার ডিওএইচএসে একটি বাড়ি এবং মানিকগঞ্জে দুটি বাড়ি। পাশাপাশি, ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে।

বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি, মানিলন্ডারিংয়ের অভিযোগ দুদকের দ্বারা তদন্তাধীন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে আবেদন করেন, যেখানে বলা হয়, মমতাজ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পত্তি জব্দ করা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪