| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসিতে চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, না মঞ্জুর ১৭

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৭:২১:৪৬:অপরাহ্ন  |  ৯৩৬৪১৩ বার পঠিত
ইসিতে চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, না মঞ্জুর ১৭

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিন ৫৩ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। না মঞ্জুর হয়েছে ১৭ জনের আবেদন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নেয় ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।

শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, শুনানির চতুর্থ দিনে (মঙ্গলবার) ৭০টি আপিলের শুনানি হয়। এগুলোর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর ১৭টি আবেদন না-মঞ্জুর করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। গত চারদিনের শুনানিতে ২০৩ জন প্রার্থিতা ফিরে পেল ইসিতে আপিল করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪