| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৮:৫৬:৩৩:অপরাহ্ন  |  ৯৩৩৫৮৫ বার পঠিত
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করা হয়। রায় ঘোষণার ৫৭ দিন পর জনসম্মুখে এটি উন্মুক্ত করা হলো।

রায়ে ট্রাইব্যুনাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত ও ব্যাপক হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য। এসব অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিই বর্তমানে পলাতক রয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

এ মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, যিনি মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। তবে মামলার আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই অভিযোগে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে।

এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের বিচার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪