| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ এখনও পুরোপুরি নারীবান্ধব নয়: সমাজকল্যাণ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ২১:২৩:১৫:অপরাহ্ন  |  ৯৩৩০৯৯ বার পঠিত
বাংলাদেশ এখনও পুরোপুরি নারীবান্ধব নয়: সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এখনো কাঠামোগতভাবে নারীবান্ধব রাষ্ট্র নয়। বহু ক্ষেত্রে আমরা এখনও নারীবিদ্বেষী সামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যেই আটকে আছি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নারী প্রার্থীদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। শারমীন মুরশিদ আরও বলেন, দয়ার ওপর রাজনীতি টিকবে না; রাজনৈতিক দল নারীদের জায়গা না দিলে তাদের নিজেরাই তা তৈরি করতে হবে। তিনি সমান নির্বাচনী সুযোগ ও নারী প্রার্থীদের জন্য ক্যাম্পেইন ফান্ডের প্রয়োজনীয়তাও জোর দিয়েছেন।

তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখনও সংকটময় অবস্থায় রয়েছে। ১৯৫৪ সালের নির্বাচনে নারীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করলেও ২০২৫ সালে আমরা এখনো সংরক্ষিত আসন বা মনোনয়ন নিয়ে তর্ক করছি, যা প্রগতি নয় বরং পশ্চাৎগমন।

শারমীন মুরশিদ বলেন, সংরক্ষিত আসন থেকে কেউ প্রকৃত নেতা হয়ে ওঠে না; অধিকার নিতে হয়, নিজের জায়গা তৈরি করতে হয়। তিনি নারীদের জন্য রাষ্ট্রীয়ভাবে নির্বাচনী প্রচার তহবিলের প্রস্তাব দিয়েছেন, যা বিদ্যমান অসমতা দূর করতে সাহায্য করবে।

এছাড়া, নারীদের বিরুদ্ধে অনলাইন সহিংসতা মোকাবেলায় একটি ২৪/৭ সাইবার মনিটরিং ও কুইক রেসপন্স ইউনিট গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের কার্যক্রম আগামী ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪