| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ভয়াবহ বায়ুদূষণ, কাপাসিয়ায় স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১২:৫৭:৩০:অপরাহ্ন  |  ৯৬৪৮৩৩ বার পঠিত
গাজীপুরে ভয়াবহ বায়ুদূষণ, কাপাসিয়ায় স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বায়ুদূষণ এবার ঢাকাকে ছাড়িয়ে পার্শ্ববর্তী গাজীপুরের কাপাসিয়াতে পৌঁছেছে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে। সুইজারল্যান্ডভিত্তিক এয়ার কোয়ালিটি পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কাপাসিয়ার বাতাসের মান দেশের অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে দূষিত, যা মানুষজনের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

ঢাকার বাতাসের মানও এখন খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রাজধানীর ধানমণ্ডি এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩১৬ রেকর্ড করা হয়েছে, যা দুর্যোগপূর্ণ হিসাবে ধরা হচ্ছে। এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (২৮৭), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২৭৪) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২৪২)।

বায়ুদূষণের প্রধান উপাদান হলো পিএম ২.৫ বাতাসে থাকা অতিক্ষুদ্র কণিকা। আজকের পরিমাপ অনুযায়ী, ঢাকার বাতাসে এই কণিকার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সীমার চেয়ে ৩৮ গুণ বেশি, আর কাপাসিয়ায় তা ছাড়িয়েছে ৬০ গুণ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৩০১-এর বেশি হলে বাতাস দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, এবং ৫০-এর কম হলে বাতাস ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন দূষিত বাতাসে দীর্ঘ সময় থাকা শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টের রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “দূষিত বাতাস শ্বাসনালীর সমস্যা, কাশি, চোখে জ্বালা এবং শ্বাসকষ্টের মত উপসর্গ বাড়াতে পারে। সর্বোচ্চ গুরুত্বে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা উচিত।

শহরবাসীকে গণপরিবহণ কমানো, মাস্ক ব্যবহার এবং বাইরে অতিরিক্ত সময় না কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, গাজীপুর ও ঢাকার দূষণ কমাতে শিল্প স্থাপনাগুলোতে কঠোর নিয়ন্ত্রণ, যানবাহনের সংখ্যা কমানো এবং সবুজায়ন বৃদ্ধি জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪