| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে দায়িত্বে থাকবে ৯ লাখের বেশি আইন-শৃঙ্খলার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৩:১২:১৩:অপরাহ্ন  |  ৯৪৯০৭৫ বার পঠিত
নির্বাচনে দায়িত্বে থাকবে ৯ লাখের বেশি আইন-শৃঙ্খলার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

 রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ বুধবার চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান। এর মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য ৬১টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিত ও সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছে। বিজিবি থেকে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত করবে।

তিনি বিজিবি সদস্যদের সতর্ক করে বলেন, আপনাদেরকে কোনো ধরনের পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

উক্ত অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪