| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৮:২৪:১৫:অপরাহ্ন  |  ৯৫৩১৯২ বার পঠিত
নতুন কর্মসূচি দিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর  ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়ে বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই কর্মসূচি ঘোষণা করেন ।

এর আগে বুধবার শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে  সড়ক অবরোধ শুরু করেন।

অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহান যাত্রী-চালকেরা।

অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। এ ঘটনার বিচার দাবিতে একাধিকবার সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪