| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৮:৪৪:২০:অপরাহ্ন  |  ৯৬৮০৭০ বার পঠিত
গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, গাজায় বাংলাদেশ থেকে কোনও ফোর্স পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কোনো অবস্থাতেই লড়াই করতে যাবে না।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন,গাজায় যে আমরা ফোর্স পাঠাবো এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। বিষয়টি এখনো আলাপ-আলোচনার পর্যায়ে আছে। পরিবেশ সৃষ্টি না হলে আমরা যাবো না।

তিনি জানান, বাংলাদেশ এ বিষয়ে তিনটি স্পষ্ট শর্ত দিয়েছে,১.বাংলাদেশ সেখানে লড়াই করতে যাবে না। ২.সেখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকতে হবে, যাদের সঙ্গে যোগাযোগ ও কথাবার্তা বলা সম্ভব ৩.পরিবেশ অনুকূল না হলে কোনো ধরনের ডেপ্লয়মেন্ট হবে না।

তিনি বলেন,এই শর্তগুলো পরিষ্কার। এর বাইরে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।

বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে এসে এ ধরনের আলোচনা কতটা যৌক্তিকএমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন,সরকারের কিছু ব্যক্তি বদলাতে পারে, কিন্তু দেশের স্বার্থ বা আন্তর্জাতিক এনগেজমেন্ট হঠাৎ বদলে যায় না।

তিনি আরও বলেন,আমরা এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, যেটা পরবর্তী সরকার এসে উল্টে দিতে হবে। আমরা আশা করছি একটি স্মুথ ট্রানজিশন হবে।

তিনি জানান, চূড়ান্ত ডেপ্লয়মেন্টের সিদ্ধান্ত পরবর্তী সরকারই নেবে, কারণ এটি শুধু বাংলাদেশের বিষয় নয় বিশ্বের বহু দেশের সম্পৃক্ততা রয়েছে।

পাকিস্তানের সঙ্গে কোনো সামরিক বা রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এ পর্যন্ত কোনো জোটে ঢোকেনি। বিভিন্ন সময় নানা গ্রুপিং নিয়ে আলোচনা হয়, তবে যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, সেখানেই আমরা বিবেচনা করবো।

তিনি উল্লেখ করেন,আমাদের স্বার্থ রক্ষিত না হলে কোনো জোটে যাওয়ার প্রশ্নই আসে না।

সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার-এর সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগত আগ্রহের কথা জানান। তবে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিষয়টি এখনও প্রাথমিক আলোচনা পর্যায়েই রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪