| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবিতে সৈনিক হিসেবে শপথ নিলেন সেই ফেলানীর ভাই

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:২৭:৫৬:অপরাহ্ন  |  ৯৫৫২২৮ বার পঠিত
বিজিবিতে সৈনিক হিসেবে শপথ নিলেন সেই ফেলানীর ভাই

সিনিয়র রিপোর্টার: ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারতের সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল ফেলানী খাতুনের মৃতদেহ। সেদিন বিএসএফের গুলিতে ক্ষতবিক্ষত সেই মৃতদেহ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিলো। কুড়িগ্রামের সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন নবীন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ হয়। সেখানে সৈনিক হিসেবে শপথ নেন আরফান হোসেন। 

সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের আরফান হোসেন বলেন, আমি এখন সীমান্তরক্ষী বাহিনীর একজন সৈনিক হয়েছি। আমি চাইব না, আমার বোনের মতো আরও কারোর বাবা-মা তার সন্তান হারাক। আমি সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য হয়ে সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো বোন বা মা-বাবার সন্তানকে এভাবে হত্যা না করা হয়। দেশের সীমান্ত রক্ষার্থে আমার জীবন বিপন্ন হলেও চেষ্টা করব কোনো বোন বা বাবা-মায়ের সন্তান যেন আমার বোনের মতো পাখির মতো গুলি খেয়ে হত্যার শিকার না হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪