| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন-অ্যারাইভাল ভিসা বন্ধ,কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ২০:৪২:৫১:অপরাহ্ন  |  ৯৪৮২৩৯ বার পঠিত
অন-অ্যারাইভাল ভিসা বন্ধ,কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা (Visa on Arrival) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিয়মিত ভিসা কার্যক্রম বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। হুট করে এমন অনেক ব্যক্তি দেশে প্রবেশ করতে পারেন, যাদের আসা কাম্য নয়। সে কারণেই আপাতত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, বিদেশিদের জন্য ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করা হয়নি। যাদের ভ্রমণের উদ্দেশ্য সঠিক এবং যারা আগেভাগে ভিসা নিয়ে আসবেন, তাদের দেশে প্রবেশে কোনো বাধা নেই ।

বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমি ভিডিওটি দেখেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জানি।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন মো. তৌহিদ হোসেন বলেন,গাজায় ফোর্স পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, তিনটি শর্ত পূরণ না হলে কোনো অবস্থাতেই বাংলাদেশ সেখানে সেনা পাঠাবে না।

প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না। দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে না, যাদের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব নয়। তৃতীয়ত, পরিবেশ অনুকূল না হলে আমরা যাব না। আমাদের শর্তগুলো পরিষ্কার, বলেন তিনি।

মিয়ানমার সীমান্তে চলমান সংঘাত প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানো হয়েছে।

তিনি বলেন, গ্রাউন্ডে ঠিক কী ঘটছে, ঘণ্টায় ঘণ্টায় সেই তথ্য আমার কাছে থাকে না। বিষয়টি অনেকখানি দেখভাল করেন ড. খলিলুর রহমান। দুর্ভাগ্যজনকভাবে তিনি এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪