| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ২২:৩১:৫৬:অপরাহ্ন  |  ৯৬৫৯৪৫ বার পঠিত
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে দেশটির শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির প্রতি রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে থাকেন।

দূতাবাসের কর্মকর্তা বলেন, ক্ষমার মূল উদ্দেশ্য হলো দণ্ডিতদের জন্য সহমর্মিতা দেখানো, সমাজে পুনর্মিলন নিশ্চিত করা এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনকে উৎসাহিত করা।

প্রতি বছর জাতীয় ও ধর্মীয় প্রধান উৎসবের সময় শাসকরা এ ধরনের মানবিক পদক্ষেপ গ্রহণ করেন। ২০২৫ সালের শেষ দিকে নেওয়া ক্ষমা কর্মসূচিতেও বিপুল সংখ্যক বন্দি মুক্তি পেয়েছিলেন, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন।

মুক্ত হওয়া বাংলাদেশি প্রবাসীরা নিজেদের জীবন পুনর্গঠন এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। দিনটিতে ১৯৭১ সালে দেশটির সাতটি আমিরাতের ঐতিহাসিক ঐক্য ও এক পতাকার অধীনে গঠিত রাষ্ট্রের স্মরণ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪