| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যানজট-প্রতিবাদ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলছে ৭ কলেজের অবরোধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৮:৫৪:৫৮:অপরাহ্ন  |  ৯২০৯০১ বার পঠিত
যানজট-প্রতিবাদ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলছে ৭ কলেজের অবরোধ

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনে রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ এখনো চলমান। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী অবরোধ কার্যক্রম শেষ করার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে তারা আবার সড়কে অবস্থান নেন।

অবরোধের কারণে হাজার হাজার মানুষের চলাচল ব্যাহত হয়েছে এবং সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকে থাকা যানবাহনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসও রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধের কারণে চারপাশে যানজট সৃষ্টি হয়েছে, যা এখনও চলমান। অবরোধের কারণে শত শত যানবাহনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাসও আটকে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস যেতে চাইলে শিক্ষার্থীরা বাধা দেন, যা কিছুটা উত্তেজনার সৃষ্টি করে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের (ডিসি, ট্রাফিক) এম. তানভীর আহমেদ জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজট স্বাভাবিক। ট্রাফিক বিভাগ চেষ্টা করছে বিকল্প রাস্তা ব্যবহার করে যানবাহন সরানোর জন্য।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের এক কর্মকর্তা জানান, গতকালকের মতোই বৃহস্পতিবার দুপুরের দিকে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবরোধ শুরু করে, যা বিকাল পেরিয়েও চলমান। ঢাকা শহরে যানবাহন তুলনামূলকভাবে বেশি, তাই অবরোধের কারণে যানজট আরও ভয়াবহ আকার নেয়। ট্রাফিক পুলিশ অবরোধে আটকে থাকা যানবাহন বিকল্প রাস্তা দিয়ে বের করার চেষ্টা করছে।

মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, দুই স্থানে অবরোধের কারণে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছে। অনেক মানুষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কেন অবরোধ করছো? কেন সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করছো? কেন সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছ? আমরা কি দোষ করেছি?

মিরপুর টেকনিক্যাল মোড় থেকে মিরাজ মাহবুব ইফতি জানান, তিতুমীর ও বাংলা কলেজের শিক্ষার্থীরা কয়েক ঘন্টা ধরে সড়ক অবরোধে রেখেছে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সড়কের মাঝে বসে মোবাইলে লুডু ও বিভিন্ন গেম খেলছে, পাশাপাশি গান ও স্লোগান দিচ্ছে। অবরোধে প্রচুর ভ্রাম্যমাণ হকার তাদের খাবার-দাবার বিক্রি করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪