| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:০০:৫৩:অপরাহ্ন  |  ৯১৭২৯২ বার পঠিত
সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক ও খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীর ওরফে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনিসুর রহমান আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলার বাদী।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আনিসুর রহমান আলমগীরের নামে; স্থাবর সম্পদ: ২৫ লাখ টাকা,অস্থাবর সম্পদ: ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা।

এ ছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ হয় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

দুদকের হিসাবে আনিসুর রহমান আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে রয়েছে; অতীত সঞ্চয়: ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা। টক শো ও কনসালটেন্সি থেকে আয়: ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা। প্লট বিক্রি থেকে আয়: ২২ লাখ টাকা। সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ: ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা।

এই হিসাবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের অসামঞ্জস্য পাওয়া গেছে, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ। দুদকের ভাষ্য অনুযায়ী, এ অর্থ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, আনিসুর রহমান আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বৈশাখী টেলিভিশনের সাংবাদিক এবং আরটিভির চিফ নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪