| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আইনগত বাধা নেই: আলী রীয়াজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:৪৫:২৯:অপরাহ্ন  |  ৯৩৯৬৬১ বার পঠিত
‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আইনগত বাধা নেই: আলী রীয়াজ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:  কোনো নাগরিক কিংবা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে আইনগত বা সাংবিধানিক কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভোটের পক্ষে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ১ হাজার ২০০ ইমাম অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে ইচ্ছাকৃতভাবে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কেউ কেউ বলছেন, সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে, আবার কেউ বলছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হচ্ছে এই বক্তব্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি এমন কোনো বিষয়ও সেখানে উল্লেখ নেই। একইভাবে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারেও জুলাই জাতীয় সনদে কোনো ধরনের উল্লেখ নেই। গণভোটে এ ধরনের কোনো প্রশ্নও করা হয়নি।

তিনি আরও বলেন, যারা এসব কথা বলছেন, তারা হয়তো ভুল বুঝে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিচ্ছেন, অথবা অন্য কোনো উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।আমি আশা করি, তারা ভুল বুঝতে পারবেন এবং নিজেদের অবস্থান সংশোধন করবেন যদি না অন্য কোনো উদ্দেশ্য থাকে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪