| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সপরিবারে যমুনায় তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:৫৪:৫২:অপরাহ্ন  |  ৯৩৯১৭১ বার পঠিত
সপরিবারে যমুনায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। সাক্ষাতে বিএনপির চেয়ারম্যানের পরিবারের সদস্যরাও থাকছেন।

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সমসাময়িক বিষয়বস্তুতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এতে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।

লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে আসার পর এবারই প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪