| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ০৬:০০:১৭:পূর্বাহ্ন  |  ৯৩৭৩২৯ বার পঠিত
আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। এদিন মোট ১০৪টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়।

শুনানি শেষে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয় এবং ২৯টি আবেদন নামঞ্জুর করা হয়। এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা পাঁচটি আপিল আবেদনও নামঞ্জুর করেছে কমিশন। বাকি ১০টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, যাচাই-বাছাই ও আইনগত দিক বিবেচনায় নিয়েই প্রতিটি আপিলের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪