স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও আপাতত ২৭টি আসনের তালিকা চূড়ান্ত করেছে জোট। এসব আসনে এনসিপির প্রার্থী দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
জোট সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত আসনগুলোর মধ্যে রয়েছে— পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ ও মুন্সীগঞ্জ-২।
ঢাকা মহানগরের ছয়টি আসনেও এনসিপি প্রার্থী দেবে। এসব আসন হলো— ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০।
এ ছাড়া গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান ও নারায়ণগঞ্জ-৪ আসনেও এনসিপির প্রার্থী থাকছে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি তিনটি আসনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।