| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১১:৩৩:২৪:পূর্বাহ্ন  |  ৯০৭৯১৩ বার পঠিত
আজকের স্বর্ণের দাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সারাদেশে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হয়েছে, যা আজ শুক্রবারও (১৬ জানুয়ারি) বহাল রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

  • ২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২৪ হাজার ৭ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে

  • ২২ ক্যারেট রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়,
  • ২১ ক্যারেট রূপা ৫ হাজার ৭১৫ টাকা,
  • ১৮ ক্যারেট রূপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং
  • সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪