| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন বছরের প্রথম ২ সপ্তাহে দেশে এসেছে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:২৬:২৯:অপরাহ্ন  |  ৯১০০৮৬ বার পঠিত
নতুন বছরের প্রথম ২ সপ্তাহে দেশে এসেছে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ বা ১.৭০ বিলিয়ন মার্কিন ডলার। এর হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, “গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।”

তিনি আরও জানান, “শুধু ১৪ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৩০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১,৭৯৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৬০ শতাংশ বেশি।”

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।

নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪