রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের দুই ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
তালহা বিন জসিম বলেন, ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।
রিপোর্টার্স২৪/ঝুম