রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরায় এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের দুই বছরের শিশু রিশান এবং তার বাবা-মা। এছাড়া ঘটনাস্থল ও হাসপাতালে আহত আরও কয়েকজন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর আসে।
খবর পাওয়ার পর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। প্রথম পর্যায়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।
পরবর্তীতে নিহতদের পরিচয় জানা যায়। তাদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোরী রোদেলা আক্তার লুবানা জেনারেল হাসপাতালে মরদেহ পৌঁছান। অন্যদিকে, ৫২ বছর বয়সী মো. হারিছ ও তার ১৭ বছর বয়সী ছেলে মো. রাহাব নিহত হয়েছেন। তারা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা।
পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা