| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, অন্যজনের দেশের বাইরে: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২১:০৩:৪৬:অপরাহ্ন  |  ৬৩৪৮২৯ বার পঠিত
এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, অন্যজনের দেশের বাইরে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভায় যোগ দিয়ে বিগত সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বন্দি জীবন ও বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জীবিত অবস্থায় বন্দি ছিলেন তখন আমি কথা বলেছি, তখন তার পক্ষে কথা বলার লোক ছিল না।’

তিনি বিচার কার্যের এক দিনের স্মৃতিচারণ করে বলেন, ‘বেগম জিয়া যখন প্রশ্ন ছুড়ে বলেছিলেন যে, “আমি এতিমের টাকা মেরে খেয়েছি?” সেটাকে সবাই ছড়িয়েছিল দোষ স্বীকার করেছেন খালেদা জিয়া। কতোটা নিকৃষ্টভাবে আমাদের আইনী ব্যবস্থা চলেছিল। তখন আমরা এই রায়ের বিরুদ্ধে বিবৃতি লিখে দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু আমরা ছিলাম মাত্র ৪ জন। তাই ৪ জনের বিবৃতি তো সাপোর্ট দিবে না।’

বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থানের তুলনা করে আসিফ নজরুল বলেন, ‘আজকে আমার ভালো লাগছে যে সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়াকে স্বরণ করতে পারছি। এজন্যই এক নেত্রীর ঠাই হয়েছে মানুষের হৃদয়ে, আর একজনের ঠাই হয়েছে দেশের বাহিরে।’

দেশের সামগ্রিক কল্যাণে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, ‘যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তবে বেগম জিয়াকে ধারন করতে হবে। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪