| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মেধাভিত্তিক নিয়োগ নীতি দেশের সেবাখাতের ভিত্তি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৬:৩১:৪২:পূর্বাহ্ন  |  ৯০৯৭৫৫ বার পঠিত
খালেদা জিয়ার মেধাভিত্তিক নিয়োগ নীতি দেশের সেবাখাতের ভিত্তি

সিনিয়র রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধাভিত্তিক ছিল বলে মন্তব্য করেছেন কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।

শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভায় তিনি বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা সুপারিশ ছিল না। তার নীতি আজও দেশের সেবাখাতের প্রতিষ্ঠিত ক্যাডারের ভিত্তি হিসেবে কার্যকর।

অধ্যাপক এসএমএ ফায়েজ আরও বলেন, উনি চেয়েছিলেন যে সকল প্রার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পাবে। এটি প্রমাণ করে, তিনি মেধাকে কতটা গুরুত্ব দিতেন।

শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪