| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দে আবেদন শুরু, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৭:৫৫:০৫:পূর্বাহ্ন  |  ৯১৬৫১৭ বার পঠিত
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দে আবেদন শুরু, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত

স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নিতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

২০২৫ সালের বইমেলায় অংশ নেওয়া পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টলের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অংশ, সম্মানী প্রদানের প্রমাণ, গ্রন্থ জমাদানের রসিদ এবং অগ্নি ও সাইক্লোন বীমার কাগজপত্র আপলোড করতে হবে।

অন্যদিকে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান কিংবা বড় আকারের স্টল বা প্যাভিলিয়নের আবেদনকারীদের সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। তারা ২০ থেকে ২৬ জানুয়ারি (ছুটির দিনসহ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনাকক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই জমা দেওয়ার শর্ত রয়েছে।

আবেদন যাচাই-বাছাই শেষে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি স্টল বরাদ্দের সিদ্ধান্ত নেবে। যাচাইকৃত তালিকা আগামী ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হবে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ১ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখায় স্টলের ভাড়া জমা দিয়ে রসিদ অনলাইনে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ে ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লটারির তালিকার বাইরে থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪