| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:৩১:৩৫:পূর্বাহ্ন  |  ৯০৫৮৮৮ বার পঠিত
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪