| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১০:৩৫:২০:পূর্বাহ্ন  |  ৯০৭০১৬ বার পঠিত
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই সংক্রান্ত আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।

আজ কমিশনের এজলাসে ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদন নিষ্পত্তির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার নির্বাচন কমিশন ৪৩টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল মঞ্জুর করা হয় এবং ১৭টি আবেদন খারিজ করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল নামঞ্জুর করেছে কমিশন। শুনানি শেষে আরও ৪টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪