| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১২:৫৮:২০:অপরাহ্ন  |  ৯০৮৪০৬ বার পঠিত
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর একাধিক থানার অপরাধপ্রবণ এলাকায় একযোগে পরিচালিত অভিযানে এই গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুগদা থানা পুলিশ বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো. ইমন (২৫), মো. মামুন (২০), মো. মান্নান (২৩), মো. সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো. আছলাম (২৬) ও মো. সাগর (২০)।

একই দিনে বনানী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় আরও সাতজনকে। তারা হলেন- মো. শরিফ মিয়া (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. রাকিব (২০)।

এ ছাড়া রূপনগর থানা পুলিশ পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো. শ্রাবন (২০), মো. রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো. আব্দুল কাইয়ুম (২৪), মো. আশাদুল ইসলাম (২৩), মো. আবির হাসান (২৮), মো. মাহিবুল ইসলাম (২৬), মো. ইশরাক হোসাইন ইফতি (২৫), মো. তাইবুর রহমান (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে রাজধানীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪