| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রীয়াজের বিশেষ আহ্বান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:২২:৫৪:অপরাহ্ন  |  ৯২৪৭৩৫ বার পঠিত
ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রীয়াজের বিশেষ আহ্বান
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।

ড. আলী রীয়াজ বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে, তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)কে স্বাধীন ও কার্যকর রাখতে হবে। এজন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা প্রয়োজন।

ড. আলী রীয়াজ বলেন, আওয়ামী লীগ আমলে স্বার্থ অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। তাই দেশের শাসনে এক ব্যক্তির ক্ষমতা লোপ করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

তিনি সংসদ সদস্যদেরও সতর্ক করে বলেন, দলের লেজুড়বৃত্তি না করে এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪