| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৯:৫৪:৩৭:পূর্বাহ্ন  |  ৯২২৩১১ বার পঠিত
আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিডিবি জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

১৮ জানুয়ারি (রোববার)

সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকারপাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপুর, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ, জাহানপুর, বনানী, গরীবে নেওয়াজ, সবুর ও রূপনগর আবাসিক এলাকা, শহীদ নগর, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, হিন্দুপাড়া, ভক্তপুর আংশিক, ওয়াজেদীয়া মাদ্রাসা, নজরা পুকুরপাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ ও মধ্যম মাদ্রাসা, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

১৯ জানুয়ারি (সোমবার)

সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বায়েজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টিল, খন্দকিয়া বাজার ও টেম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ এলাকা, পাহাড়িকা ও সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তি নগর, রাজামিয়া মার্কেট, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ান এলাকা, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, ধূপপোল, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, তেঁতুলতলা, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, বুড়িশ্চর বাজার, ফকিরের দোকান, রশিদ বাড়ি, খালেকের হাট, আজিজিয়া মাজারসহ আশপাশের এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২০ জানুয়ারি (মঙ্গলবার)

সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, হক ফুড গলি, ভান্ডারী গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, আমিন জুট মিলস ও টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিস্টান কবরস্থান, সামারহিল, মৌমিনবাগ, ফুলেশ্বরী আবাসিক এলাকা, তাহেরাবাদ, আতুরার ডিপু, রৌফাবাদ সমাজসেবা এলাকা থেকে ফয়েজ টাওয়ার, সংগীত সিনেমা রোড ও আবাসিক এলাকা, জাঙ্গালপাড়া, সামাদপুর, মীরপাড়া, হাজীপাড়া গার্মেন্টস, হাটহাজারী রোড, কুলগাঁও, বালুছড়া, কুয়াইশ কলেজ, ষোল পোল, নজুমিয়া হাট, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাটসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে নগরবাসী আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪