| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:১৭:৩৫:পূর্বাহ্ন  |  ৯৩৮২১৮ বার পঠিত
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজ শুনানি হবে।

নানক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। এ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪