| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্টি নিষিদ্ধ হলেও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন: ইসি মাছউদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১২:৪৮:৪২:অপরাহ্ন  |  ৯১৭৯৮৮ বার পঠিত
পার্টি নিষিদ্ধ হলেও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন: ইসি মাছউদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে তা প্রযোজ্য নয়। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে টাঙ্গাইল-৪ আসনের মনোনয়ন আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

এই আপিলে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করেন। তার আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় লতিফ সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ সময় জ্যেষ্ঠ কমিশনার মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি। শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ও মনোনয়ন সংক্রান্ত কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪