| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৯:১৬:৫৭:অপরাহ্ন  |  ৯২৮২২৫ বার পঠিত
আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

স্টাফ রিপোর্টার: ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।

এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলে আপিল আবেদন জমা পড়ে ইসিতে। তবে তিনি মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন করায় ও টাকা জমা দেওয়ায় আপিলটি নামঞ্জুর করে ইসি। 

ফলে ১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপির এ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকল না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪