| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ০১:৪২:১৭:পূর্বাহ্ন  |  ৯২৩০২১ বার পঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা রসায়নবিদ মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন রানী।

১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে গড়ে ওঠে জেড ফোর্স। স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ১৯৭৭ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে তিনি নিহত হন।

দিবসটি উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের নেতাকর্মীরা। আগামীকাল কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হবে।

জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ জিয়াকে একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪