| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে রাজধানীবাসী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১১:৩২:৩৬:পূর্বাহ্ন  |  ৮৯৩৪৬৬ বার পঠিত
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে রাজধানীবাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা লিথিয়াম ব্যাটারি চালিত অটো বন্ধের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফুজি টাওয়ারের সামনে তারা বিক্ষোভে অংশ নেন।

অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সকাল থেকেই সাধারণ মানুষ এবং যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়েছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করেছেন। এই কারণে পুরো এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইতিমধ্যেই মেট্রোরেলের কাজ চলার কারণে যানজট আরও বাড়ছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।

চালকরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে তারা আন্দোলন আরও দীর্ঘমেয়াদি চালিয়ে যাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪