| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ১০ হত্যা

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১২:৩৩:৩১:অপরাহ্ন  |  ৮৯২৫১৫ বার পঠিত
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনের হত্যাকাণ্ডে সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নেমে সশস্ত্র হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা। তারা নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমন পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সব অস্ত্র শিক্ষার্থীদের ওপর ব্যবহার করেন।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, শামীম ওসমান ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা শেষে নিজেই অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন। মোট তিনটি গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪