| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম রেকর্ড উচ্চতায়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:০৬:৫১:অপরাহ্ন  |  ৯২৯০১১ বার পঠিত
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম রেকর্ড উচ্চতায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকির কারণে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৫% বেড়ে প্রতি আউন্স ৪,৬৬৩.৩৭ ডলার। দিনের মধ্যে সর্বাধিক দাম স্পর্শ করেছে ৪,৬৮৯.৩৯ ডলার। ফেব্রুয়ারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১.৬% বৃদ্ধি পেয়ে ৪,৬৬৯.৯০ ডলারে পৌঁছেছে।

রুপার দামও একদিনে ৩.৩% বেড়ে ৯২.৯৩ ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,৩৪৮.৩২ ডলার, আর প্যালাডিয়ামের দাম ১,৮০৮.৪৬ ডলার।

স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন শুল্ক হুমকি বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে আকৃষ্ট করেছে। এতে স্বর্ণ ও রুপার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪