| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা, যান চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:৩২:০৭:অপরাহ্ন  |  ৮৯০৪৬৫ বার পঠিত
আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা, যান চলাচল স্বাভাবিক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি বন্ধের নির্দেশ দিতে আগামী ৩০ জানুয়ারির মধ্যে সময় দিয়েছেন চালকরা। আল্টিমেটামের কথা মানা না হলে ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে মিছিল নিয়ে রামপুরা ব্রিজে পৌঁছে তাদের কর্মসূচি শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু হয়।

বাড্ডা থানার ওসি নাসিরুল আমিন জানিয়েছেন, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। তারা মিছিল শেষে কর্মসূচি শেষ করেছে।

চালকরা বলেন, আমরা ৩০ জানুয়ারির মধ্যে দুই সিটি কর্পোরেশনকে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে অটোরিকশা বিক্রি বন্ধ না হলে আমরা ১ ফেব্রুয়ারি ভবন ঘেরাও করব এবং দাবি মেনে নেওয়া না হলে অবস্থান চালিয়ে যাব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪